• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা রাসেল

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৩ জুলাই ২০২৬, ২৩:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই নতুন বিস্ফোরক মামলায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার (১৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাসেল পাঠান নগরের সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার রাতে কারাগারের ফটক থেকে তাকে আটক করা হয়। পরে নগরের বাতিরকল এলাকায় ২০২৪ সালের ৩ আগস্টের একটি ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ রাসেল পাঠানকে আটক করে। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরিবারের দাবি, গ্রেপ্তারের পর রাসেল পাঠানকে আটটি মামলায় আসামি করা হয় এবং বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও চারবার ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া আক্তার উচ্চ আদালতে রিট আবেদন করেন।

গত ৬ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৪ আগস্টের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া রাসেল পাঠানকে নতুন করে গ্রেপ্তার বা হয়রানি না করার অন্তর্বর্তী নির্দেশও দেওয়া হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রোববার রাতে নগরের কাশর বউবাজার এলাকার বাসিন্দা মো. রাকিব (২৪) বাদী হয়ে বিস্ফোরক আইনে নতুন মামলা করেন। মামলায় রাসেল পাঠানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে নগরের বাতিরকল মোড়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় এবং পরিবারের সঙ্গে পরামর্শের কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ৩ আগস্টের ঘটনায় একজন ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাসেল পাঠানকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

জে আই

  • ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।